1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

পুলিশের নতুন লোগো চূড়ান্ত, বাদ পড়েছে নৌকা

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ সময় দর্শন

বদলে যাওয়া বাংলাদেশে পুলিশের নতুন লোগো থেকে বাদ পড়লো নৌকা। জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা সম্বলিত নতুন লোগোতে পাটপাতার ওপরে উজ্জ্বলভাবে লেখা রয়েছে— ‘পুলিশ’। এর আগে ২০০৯ সালে পুলিশের লোগো পরিবর্তন করে নৌকা সংযোজন করে আওয়ামী লীগ সরকার।

নতুন লোগোর চূড়ান্ত অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। অনুমোদন হওয়ার সাথে সাথেই যেন সারা দেশের পুলিশের ইউনিটগুলো যাতে নতুন লোগো সম্মিলিত ইউনিফর্ম ব্যবহার করতে পারে সেজন্য গতকাল বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অধীনস্থ ইউনিটগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে।

৮৪১ নম্বর স্মারকের চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এটি ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা। প্রজ্ঞাপন জারির পরপরই নতুন লোগো পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এর অংশ হিসেবে ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সব ধরনের সংশ্লিষ্ট সামগ্রীতে নতুন লোগোর ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিতে বলা হয় ওই চিঠিতে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর আমার দেশকে জানান, মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে নতুন লোগো। প্রস্তুতি নেওয়ার জন্য আভ্যন্তরীণ ভাবে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ইউনিটগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে।

 

সূত্র : আমার দেশ

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host