1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
 স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী

পাবনা-৪ আসনে সাতজনের মনোনয়ন বৈধ, বাতিল ১

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৫৭ সময় দর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দাখিল করা আটটি মনোনয়নপত্রের মধ্যে সাতটি বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ভোটার সমর্থক ফরমে ত্রুটি ও মামলার কারণ দেখিয়ে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থী হলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়ন যাচাইবাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক মো. শাহেদ মোস্তফা।

বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলনের পাবনা জেলা (পশ্চিম) সভাপতি মাওলানা আনোয়ার শাহ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল আজাদ মল্লিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঈশ্বরদী উপজেলা সাধারণ সম্পাদক সোহাগ হোসেন এবং নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও নারী ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক শাহনাজ হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহেদ মোস্তফা জানান, বাতিল হওয়া প্রার্থীর জন্য নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিলের সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।

এদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী বিএনপি নেতা জাকারিয়া পিন্টু বলেন, প্রার্থিতা ফিরে পেতে তিনি অবিলম্বে আপিল করবেন। আপিল নিষ্পত্তিতে প্রার্থিতা ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host