1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ সময় দর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই সর্বত্র উৎসবমুখল পরিবেশ ও নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থী এবং তাঁদের কর্মী-সমর্থকরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু করেছে মাঠ পর্যায়ে নির্বাচনী তৎপরতা। নির্বাচনী লড়াইয়ে নামছেন প্রার্থীরা। বসে নেই পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সম্ভাব্য প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকরা।

পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী,জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ৪টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করে। তিনি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর দপ্তরে এসে তাঁর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন। মনোনয়নপত্র সংগ্রহকালে মিসেস তুহিন,ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহুরুল ইসলাম বকুল,সাবেক সদস্য সচিব ভিপি আঃ হাকিম খান,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড.মজিবর রহমান,বর্তমান সদস্য সচিব নুর মোজাহিদ স্বপন,চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ উপস্থিত ছিলেন।

এছাড়া চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শামসুর রহমান শামস,বিএনপি নেতা এ্যাড.আরিফা সুলতানা রুমা,অধ্যক্ষ আঃ রহিম কালু,রবিউল করিম তারেক,স ম আতাউর রহমান তোতা,মোঃ গিয়াস উদ্দিন,ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম,যুবদলেল আহবায়ক গোলজার হোসেন,শ্রমিকদলের মোন্তাজ আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। কৃষিবিদ হাসান জাফির তুহিন সাংবাদিকদের বলেন, এ অঞ্চলের জনগণ তার সাথে আছেন। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host