1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার উপদেষ্টা ও টাস্কফোর্স কমিটির যৌথসভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৫৪৬ সময় দর্শন

পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার উপদেষ্টা ও টাস্কফোর্স কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাহেদ পারভেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আব্দুস সালাম, জেলা মার্কেটিং অফিসার মো: হুমায়ুন কবির, সুশীল সমাজের প্রতিনিধি মির্জা শহিদুল ইসলাম, পাবনা হোটেল-রেঁস্তোরা মালিক সমিতি’র সাধারণ সম্পাদক সাজ্জাদ প্রামাণিক বাচ্চু, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, পাবনা চাউল কল মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রমূখ। বক্তাগণ, দফায় দফায় বর্ষা এবং টানা বর্ষণের কবলে কাঁচা মরিচ ও সবজি চাষিরা বারংবার ক্ষতিগ্রস্থ হওয়ায় স্থানীয় বাজারে কাঁচা মরিচ ও সবজি’র মূল্য বৃদ্ধির ঘটনা ঘটেছে। আগামী দু’সপ্তাহের মধ্যে সবজি’র মূল্য স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এদিকে ইতোমধ্যে স্থানীয় হাটে ধানের দাম হ্রাস পাওয়ায় এবং ওএমএস কর্মসূচি’র মাধ্যমে চাউল বিক্রি শুরু হওয়ায় বাজারে চাউলের দাম কমেছে। যথাযথ মনিটরিং-এর মাধ্যমে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তবে আলু, ভোগ্য তেল ও ডাউলের মূল্য নিয়ন্ত্রণে কোল্ডস্টোরেজ, আমদানীকারক পর্যায়ে প্রশাসনিক নজরদারী বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করা হয়। জেলার শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন বাজার প্রতিনিধি, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তর সমূহের সরকারি কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host