1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

পাবনার চাটমোহরে আইন-শৃংখলা কমিটির যৌথ মাসিক সভা অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৭ সময় দর্শন

পাবনার চাটমোহর উপজেলা আইন-শৃংখলা কমিটি এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সেপ্টেম্বর-২০২০ মাসের যৌথ সভা ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমস্যা ভিত্তিক আলোচনায় অংশ নেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইসাহক আলী মানিক, থানা অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম, চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: আব্দুল মজিদ, হরিপুর ইউপি চেয়ারম্যান মো: মকবুল হোসেন, ফৈলজানা ইউপি চেয়ারম্যান মো: হানিফ উদ্দিন, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মো: রাশিদুল ইসলাম বকুল, বিলচলন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার মাহাবুব এলাহী বিশু, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ সসালাউদ্দিন ফিরোজ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয়দেব কুন্ডু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আফসার আলী মন্ডল, উপজেলা চাটমোহর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: মাইনুর রহমান প্রমূখ।

সভায় বক্তাগণ চাটমোহর উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক মর্মে উল্লেখ করেন। তবে বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক মুক্ত সমাজ গঠন, সূঁতিজাল অপসারণ, যত্রতত্র গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি প্রতিরোধ, করোনা মহামারি প্রতিরোধে সকলকে মুখে মাস্ক আঁটার ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করণ, পৌর সদরে যানজট সমস্যা নিরসনে পদক্ষেপ, হাসপাতাল গেটকে যানজট মুক্ত করণের ব্যাপারে বিস্তারিত আলোচনা এবং কতিপয় সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় কমিটি অর্ন্তভূক্ত জনপ্রতিনিনিধি, সরকারি দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host