1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

পাবনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩৩ সময় দর্শন

 পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা কদমতলা গ্রামে নুরে মদিনা মহিলা মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত লোকজন মাদ্রাসাটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযুক্ত আবু ইউসুফ পাবনা সদর উপজেলার পার্শ্ববর্তী সাদুল্লাহপুর ইউনিয়নের খালিশপুর এলাকার বাসিন্দা। মাদ্রাসায় আবাসিক ব্যবস্থা থাকায় তিনি সপরিবারে সেখানে বসবাস করতেন। ঘটনার দিন তাঁর স্ত্রী বাবার বাড়িতে যাওয়ায় তিনি মাদ্রাসায় একা ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, রাতে মাদ্রাসার এক ছাত্রী বাইরে বের হলে শিক্ষক আবু ইউসুফ তাঁকে জোর করে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই ছাত্রী মাদ্রাসা থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।

এদিকে ঘটনার পর মাদ্রাসার অন্যান্য আবাসিক শিক্ষার্থীকে তাঁদের অভিভাবকদের কাছে পাঠানো হয়। পরে বিক্ষুব্ধ লোকজন মাদ্রাসায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছেন।

পাবনার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ বলেন, “অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটিও তদন্ত করে দেখা হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host