1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

পাবনায় ডিবি’র অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৩১ সময় দর্শন

জেলা প্রতিনিধি:পাবনায় ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে ২১ নভেম্বর জেলার সাঁথিয়া থানার নন্দনপুর ইউপির বোয়াইলমারী দক্ষিণপাড়া খোয়াজ প্রাং-এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর মাদকবিরোধী একটি সফল অভিযান পরিচালিত হয়। এই অভিযানে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । এরা হলেন, মোঃ সেলিম হোসেন (২৩),পিতা: মোঃ আবু সামা,মাতা: মোছাঃ সেলিনা খাতুন,সাং: হাটবাড়ীয়া বোয়ালমারী, থানা: সাঁথিয়া, জেলা: পাবনা, মোঃ মাফুজ রানা (২১),পিতা: মোঃ হাবিবুর রহমান,মাতা: জাহানারা বেগম,সাং: হাটবাড়ীয়া বোয়ালমারী, থানা: সাঁথিয়া, জেলা: পাবনা।

এ সময় এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম এবং গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্য তার সঙ্গে ছিলেন। অভিযানে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ডিবি’র ওসি মো.রাশিদুল ইসলাম জানান,মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সামগ্রিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা মাদক ও অপরাধ দমন কার্যক্রমে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে চলেছে। এর ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন,জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host