1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

পাকিস্তানে সন্ধান মিলল নতুন ঐশ্বরিয়ার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৯১ সময় দর্শন

চোখ, মুখ, হাসি; প্রায় একই রকম। প্রথম দৃষ্টিতে যে কেউই ভাববেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে দেখছেন। হুবহু ঐশ্বরিয়ার মতো দেখতে এক তরুণী সম্প্রতি ভাইরাল হয়েছেন টিকটকের কল্যাণে। নেটাগরিকরা দাবি করছেন, অ্যাশের জমজ বোনই যেন তিনি!

পরিচয় মিলেছে, নতুন এই ঐশ্বরিয়ার বাস পাকিস্তানে। নাম তার আমনা ইমরান। তিনি একজন ‘বিউটি ব্লগার’। তার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা নেহাতই কম নয়। সেই সুবাদেই তিনি আলোচিত হয়ে উঠলেন সোশাল মিডিয়ায়। তাকে নিয়ে সংবাদও ছেপেছে টাইমস অব ইন্ডিয়ার মতো গুরুত্বপূর্ণ গণমাধ্যম।

আজকাল নেটমাধ্যমে এক চেহারার দু’টি মানুষকে খুঁজে পেতে খুব একটা কসরত করতে হয় না। প্রায়ই শোনা যায় বিভিন্ন তারকার চেহারার মতো দেখতে অনেকের নাম। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরেই তার মতো দেখতে এক যুবকের খোঁজ পেয়েছিলেন নেটাগরিকরা। যার নাম সচিন তিওয়ারি।

শাহরুখ, সালমান খানদের মতো দেখতেও লোকের সন্ধান মিলেছে। এবার পাওয়া গেল ঐশ্বরিয়ার মতো একজনকে।

তার ভিডিও ও ছবি দেখে চমকে গিয়েছেন নেটাগরিকরা। মিশ্র প্রতিক্রিয়ায় ভর্তি হয়ে গেছে আমনার ছবিগুলির কমেন্ট বক্স। কেউ কেউ আমনার দিকে কুমন্তব্যও ছুঁড়ে দিচ্ছেন। দাবি জানাচ্ছেন, ঐশ্বরিয়াকে নকল করার চেষ্টা করছেন তিনি। কেউ আবার তাকে ঐশ্বরিয়ার চাইতেও সুন্দর বলছেন।

সোশাল মিডিয়ায় আমনার দিকে নজর দিলে বোঝা যায়, তিনি বিশ্বসুন্দরীর খেতাব পাওয়া অভিনেত্রী ঐশ্বরিয়াকে অনুসরণ করেন। সাদা ওভারকোট পরে একটি ছবি পোস্ট করেছেন আমনা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির ‘বুলেয়া’ গানটিতে ঐশ্বরিয়া ঠিক যেমনটি সেজেছিলেন তেমনই লাগছে তাকে।

এছাড়াও ঐশ্বরিয় রাইয়ের ‘মহব্বতে’ ছবির একটি গানে ঠোঁট মিলিয়ে রিল ভিডিও করেছেন আমনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host