1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

পাকিস্তানি মানবপাচারকারীকে ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৩৫ সময় দর্শন
পাকিস্তানি মানবপাচারকারীকে ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা!

অনলাইন ডেস্ক/

পাকিস্তানি নাগরিক আবিদ আলী খানের বিষয়ে তথ্য দিলে দুই মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। গত বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট এই ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন মানবপাচারকারী আবিদ আলী খানের বিষয়ে দুটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যার প্রত্যেকটির অর্থের পরিমাণ এক মিলিয়ন মার্কিন ডলার। প্রথমটি হলো- আবিদ আলীকে গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করা যায় এমন তথ্য প্রদান। আর দ্বিতীয়টি তার মানব চোরাচালান নেটওয়ার্কের আর্থিক বিঘ্ন ঘটানো যায় এমন তথ্য প্রদান।

বিবৃতিতে জানানো হয়েছে, আবিদ আলি খানের চোরাচালানকারী সংগঠনটি আর্থিকভাবে দুর্বল এমন মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। উচ্চ ঝুঁকি থাকা সত্ত্বেও টাকার বিনিময়ে এসব মানুষদের পাচার করে চক্রটি। যুক্তরাষ্ট্রে পাচার করা ব্যক্তিরা প্রায়ই দক্ষিণ ও মধ্য আমেরিকা দিয়ে বিপজ্জনক রাস্তায় ভ্রমণ করতে বাধ্য হয়। এর মধ্যে অনেক দিন ধরে হাঁটা, সামান্য খাবার ও পানি সরবরাহ, ডাকাতি এবং সন্ত্রাসী হামলার মতো বিষয়গুলো তাদের মুখোমুখি হতে হয়।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে মার্কিন বিচার বিভাগ আবিদ আলীর বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করে। যেখানে তার বিরুদ্ধে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগ তোলা হয়। এরই জেরে সন্দেহভাজন ওই মানবপাচারকারীর বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হলো।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম রিওয়ার্ডস প্রোগ্রামের অধীনে এই পুরস্কার দেওয়া হবে। জানা গেছে, এ প্রোগ্রামের আওতায় এ পর্যন্ত ১৩৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হয়েছে। আর ১৯৮৬ সাল থেকে এই কার্যক্রম শুরুর পর এখনো পর্যন্ত মোট ৭৫ জনেরও বেশি আন্তর্জাতিক অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host