1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৭ সময় দর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) নয়াদিল্লি পৌঁছেছেন। তাঁকে বহনকারী বিমানটি দুপুর সাড়ে ১২টা নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। এসময় তাঁকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট সকাল ১০টা ১৭ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এদিন বিকালে হযরত নিজামউদ্দিন আওলিয়ার দরগাহ পরিদর্শন করবেন। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল মঙ্গলবার নয়াদিল্লিতে ব্যস্ত দিন কাটাবেন শেখ হাসিনা। রাষ্ট্রপতির ভবনে গার্ড অব অনারের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠিত হবে। এরপর রাজঘাট গান্ধী সমাধিস্থলে শ্রদ্ধা অর্পণ করার পর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথিভবন হায়দ্রাবাদ হাউজে।

দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও দুই প্রধানমন্ত্রী একান্ত আলোচনা করবেন। বিকালে প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করবেন শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচ থেকে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এসব চুক্তি ও সমঝোতা স্মারক পানি ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলওয়ে, প্রতিরক্ষা, আইন, তথ্য ও সম্প্রচার প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত।

বিগত এক যুগ ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে ও ভিন্ন মাত্রা পেয়েছে। শেখ হাসিনার এই সফরে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে পারস্পরিক আস্থা, বোঝাপড়া ও উচ্চমাত্রার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

সুনির্দিষ্ট দ্বিপাক্ষিক ইস্যুর বাইরে ঝুলে থাকা ইস্যুগুলো নিষ্পত্তির একটি দিকনির্দেশনা মিলবে বলে আশা করা হচ্ছে। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে ভারত সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host