1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

নড়াইলে চেতনানাশক প্রয়োগে করে ছিনতাই

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭০ সময় দর্শন

নড়াইলে চেতনানাশক প্রয়োগে করে  অচেতন করে ছিনতাই। নড়াইলে হতদরিদ্র পরিবারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ভেঙ্গে খানখান হয়ে গেলো দশম শ্রেণির ছাত্র ইজিবাইক চালক সাকিবের।

চেতনানাশক প্রয়োগে অচেতন করে গতকাল বুধবার বিকেলে লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকায় তার ইজিবাইকটি ছিনিয়ে নিলো যাত্রিবেশী দুর্বৃত্তরা।

কড়ামাত্রার চেতনা নাশকের প্রভাবে মুমূর্ষু ওই কিশোর নড়াইল সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

পুলিশও ভুক্তভোগীর স্বজনরা জানায়, সাকিব কালিয়া উপজেলার পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। করোনার প্রভাবে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় নিজেদের হতদরিদ্র পরিবারে একটু স্বচ্ছলতা আনতে ভাড়ায় ইজিবাইক নিয়ে সে রাস্তায় নামে। প্রতিদিনের মতো সে ঘটনার দিন বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়।

পরে বেলা ৪টার দিকে লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকার একটি নির্জন রাস্তায় যাত্রীবেশে ছিনতাইকারিরা চেতনানাশক প্রয়োগে করে তাকে অচেতন করে ফেলে রেখে যায়। তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা গিয়ে সজ্ঞাহীন সাকিবকে উদ্ধার করে নড়াইল সদর হাসাপাতালে নিয়ে ভর্তি করে। সেখানেই তার চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host