1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না: কর্নেল অলি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ সময় দর্শন

র্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিভ পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। একইসঙ্গে শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে কোনো সরকার এলেও সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য তাঁর।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন এলডিপি ও অঙ্গসংগঠনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।

কর্নেল অলি আহমদ বলেন, থানায় পুলিশ আছে, কোনো কাজ করছে না। প্রশাসন আছে কিন্তু কাজ করছে না। যারা সরকারে আছে তাদের কথা শুনছে না।

ভোটাধিকার প্রয়োগে সতর্ক করে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ বলেন, আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু অন্যরা ডাকাতি করছে, চাঁদাবাজি করছে। তাহলে লাভটা কি? দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে। ঠিকভাবে মেম্বার-চেয়ারম্যান বানাতে হবে। আবেগে নয়, বিবেককে কাজে লাগাতে হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এপিপি মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সভাপতি এম. এয়াকুব আলী। এছাড়া সম্মেলনে চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলন উদ্বোধন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম।সম্মেলনে এনামুল হক বৈলতলী ইউনিয়ন এলডিপির সভাপতি ও নুরুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host