1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৫১৫ সময় দর্শন

অনলাইন ডেস্ক:  বিক্ষিপ্ত সহিংসতা, হামলা, কেন্দ্র দখলের মধ্য দিয়ে শনিবার তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে নানা অনিয়ম, এজেন্ট বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি পৌরসভায় বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করেছেন।

তবে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

শনিবার সন্ধ্যায় তিনি বলেন, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। এ ধাপের ৮৫৪টি পৌরসভার মধ্যে ৮৫২টিতে ভোট ভালো হয়েছে।

এদিকে সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় ইসি সচিব বলেন, গণমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে যে তথ্য পেয়েছি তাতে বলা যায়- নির্বাচন সুষ্ঠু ও ভালো হয়েছে। মাত্র দুটি কেন্দ্রে ঝামেলা হয়েছে, এটা নগণ্য। তাছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে। জামালপুরের সরিষাবাড়ি পৌরসভায় একটি কেন্দ্রে ১০টি পাতা হারিয়ে গিয়েছিল ফলে ভোট স্থগিত করা হয়েছে। একইসঙ্গে রিটার্নিং ও পোলিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা বরুড়া পৌরসভায় একটি কেন্দ্রে ব্যালট বাক্স তছনছ করা হয়েছে। ফলে একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।

ভোটের হার কেমন হতে পারে- এ প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, পৌরসভা নির্বাচনে ভোট ভালো হয়েছে। ভোটের হার ৬০-৭০ শতাংশ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host