1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

নির্বাচনে ইসিকে পূর্ণ সহযোগিতার ঘোষণা দিলেন সেনাপ্রধান

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১০৩ সময় দর্শন

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন পূর্ণ সহযোগিতা পাবে সেনাবাহিনীর পক্ষ থেকে। তিনি জানান, দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, তাই সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা দেবে সেনাবাহিনী যাতে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায়।

রোববার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানটির দায়িত্বশীল সদস্যদের সামনে সেনাপ্রধান বলেন, নির্বাচন সামনে রেখে সেনাবাহিনী সর্বোচ্চ দায়িত্ব পালন করবে। তিনি নিশ্চিত করেন যে নির্বাচন কমিশন যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে সেই পরিবেশ তৈরি করতে বাহিনী কাজ করবে।

অনুষ্ঠানে বাহিনীতে বীরত্বপূর্ণ অবদান এবং অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ ৬৪ সেনা সদস্যকে বিভিন্ন পদক দেওয়া হয়। পাশাপাশি ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা জানান সেনাপ্রধান। এ সময় জানানো হয় যে ২০২৪ থেকে ২০২৬ অর্থবছর পর্যন্ত অবদানের ভিত্তিতে ৯ জন সেনাবাহিনী পদক, ১৭ জন অসামান্য সেবা পদক এবং ৩৮ জন বিশিষ্ট সেবা পদক পেয়েছেন।

সেনাপ্রধান আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথই দেশের সেবার মূল অনুপ্রেরণা এবং সেই পথ অনুসরণ করেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host