1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
 স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী

নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২১ সময় দর্শন

ইরানের হামলায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রু’র মধ্যে একজন এখনও নিখোঁজ। তাকে খুঁজতে শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় রাতে মার্কিন বিশেষ বাহিনী ইরানে প্রবেশ করেছে। 

এমনটি আজ শনিবার জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

যদিও যুক্তরাষ্ট্র বা ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মার্কিন বিশেষ বাহিনীর ইরানে প্রবেশের এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

এদিন ইরান তাদের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় এটাই প্রথম মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা। পরে বিমানের দুইজন ক্রুকে খুঁজে বের করতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।

যুদ্ধবিমান বিধ্বস্তের পর দুটি মার্কিন সামরিক হেলিকপ্টার এবং নিচু দিয়ে উড়ে যাওয়া জ্বালানি সরবরাহকারী বিমান নিয়ে পরিচালিত অভিযানে একজনকে উদ্ধার করা হয়। এসময় তাদের ওপর হালকা অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

কর্মকর্তাদের মতে, ইরানের গুলোতে উভয় হেলিকপ্টারই আঘাতপ্রাপ্ত হয়। এর মধ্যে একটি ইরাকের আকাশসীমায় ফিরে যাওয়ার সময় ধোঁয়া ছাড়ছিল, যদিও শেষ পর্যন্ত তারা নিরাপদে অবতরণ করে।

শুক্রবার রাত পর্যন্ত অপর মার্কিন বিমানসেনার অবস্থান অজানা ছিল। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, স্থানীয় মিলিশিয়ারা সেই বিমানসেনাকে খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছেন। এমনকি তাকে আটক করার জন্য ৬০ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করা হয়।

এ ছাড়া শুক্রবার রাতেই হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবরও প্রকাশ পায়। মার্কিন কর্মকর্তারা জানান, ওই বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ বিমানসেনার কোনও ক্ষতি হলে কী পদক্ষেপ নেয়া হবে, এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না, কারণ আমরা আশা করছি এমনটা ঘটবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host