1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

‎ফরিদপুরে নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর লাশ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৪৪ সময় দর্শন
‎‎পাবনার ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর ডোবার পানিতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সুরাইয়া খাতুন(১৩) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রাম সংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্রী উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে ও জন্তিহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এর আগে গত ১৩ জানুয়ারি বিকেলে নিজ বাড়ি থেকে সে নিখোঁজ হয়।ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎নিহতের ‎পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি বিকেলে স্কুলছাত্রী সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় ১৬ জানুয়ারি তার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর দুদিন পর আজ রবিবার সকালে‎স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে ডোবার পানিতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি লাশটি ভাসতে দেখেন।খবর পেয়ে সুরাইয়ার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে বিষয়টি থানা-পুলিশকে জানালে দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরিবারটিতে শোকের মাতম বইছে।
‎
‎এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আকনজি বলেন, ডোবার পানিতে থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে । পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িতদের শনাক্ত করে  শিগগির আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host