1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

নিখোঁজের একদিন পর হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮১ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর ইমান আলী প্রামাণিক (৫৭) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া এলাকায় পাবনা সুগার মিলস সংলগ্ন একটি ঝোঁপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমান আলী প্রামাণিক দাশুড়িয়ার মুনশিদপুর তেঁতুলতলা এলাকার মৃত জয়নাল আলী প্রামাণিকের ছেলে।

নিহতের ছেলে ইকবাল হোসেন জানান, তার বাবা প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে মোটরচালিত অটোভ্যান নিয়ে ভাড়া টানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার মোবাইলে বারবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা।

সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পান, তাদের বাড়ির পাশের পাবনা সুগার মিলসের পাশে একটি ঝোঁপে মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে ইকবাল হোসেন মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা করে মরদেহ ঝোঁপে ফেলে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, “ঘটনাটি খুন বলে নিশ্চিত হওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীরা রাতে ইমান আলীর অটোভ্যান ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে ঝোঁপে ফেলে রাখে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host