1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

নাইজারে বিদ্যালয়ে আগুন লেগে ২৬ শিশু শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৮২ সময় দর্শন

নাইজারে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন লেগে ২৬ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৮ নবেম্বর) পশ্চিম আফ্রিকার এই দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিদ্যালয়ে এই ঘটনা ঘটে বলে আজ মঙ্গলবার এক প্রতিদবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও রয়টার্স।

নিহত শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। কাঠ ও খড়ের তৈরি ছিল শ্রেণিকক্ষটি । প্রায় সাত মাস আগে নাইজারের রাজধানী নিয়ামেইতেও একইরকম একটি ঘটনা ঘটেছিল।

দেশটির মারাদি শহরের মেয়র চাইবু আববকর জানিয়েছেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্যে, আগুনে পুড়ে ২৬ শিশু শিক্ষার্থী মারা গেছে এবং আরও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।’

বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি নাইজার। অতিদরিদ্র দেশ হওয়ার কারণে পশ্চিম আফ্রিকার এই দেশটির সরকার কাঠ ও খড় দিয়ে ঘর তৈরি করে আপাতত শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করছে।

নাইজারজুড়ে এমন শ্রেণিকক্ষের সংখ্যা কয়েক হাজার। এমনকি শ্রেণিকক্ষের অভাবে দেশটির বহু শিক্ষার্থী খোলা আকাশের নিচে মাটিতে বসে ক্লাস করে থাকে।

বার্তাসংস্থাটি বলছে, নাইজারজুড়ে কাঠ ও খড়ের তৈরি এমন শ্রেণিকক্ষে আগুন লাগার ঘটনা খুবই সাধারণ। তবে সেসব আগুনে হতাহতের সংখ্যা খুবই বিরল।

এদিকে শ্রেণিকক্ষে আগুন লেগে বিপুল সংখ্যক শিশু শিক্ষার্থীর হতাহতের কারণে দেশটির মারাদি অঞ্চলে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে এই শোক পালন করা হবে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে নাইজারের নিয়ামেই জেলায় ক্লাস চলাকালে একটি শ্রেণিকক্ষে আগুন লেগে ২০ শিশু শিক্ষার্থী নিহত হয়েছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host