1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

নবজাতকে ফেলে পালিয়েছে মা-বাবা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৪৯৬ সময় দর্শন

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নবজাতক মেয়েকে ফেলে পালিয়েছে তার মা-বাবা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই নবজাতক শিশুকে একা পেয়ে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী জোবেদা বেগম তার বাড়িতে নিয়ে যান। জোবেদার বোন মোমেনা ওই নবজাতককে বুকের দুধ পান করাচ্ছেন।

জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউপির ধোবাকল গ্রামের ঝাল মুড়ি বিক্রেতা প্রদীপ বিশ্বাস তার সন্তানসম্ভবা স্ত্রী পল্লবীকে বুধবার বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে সন্তান জন্ম দেন পল্লবী। মেয়ে সন্তান জন্মানোয় তারা খুশি হতে পারেনি। তাদের ঘরে পপি ও দীপা নামে আরো দুটি কন্যা সন্তান আছে। অভাবের সংসারে তিন মেয়ে সন্তানের ভরণ-পোষণ করা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত পড়েন তারা। পরে মধ‌্য রাতে পালিয়ে যান প্রদীপ ও পল্লবী। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন বলেন, আইনি প্রক্রিয়া ছাড়া দত্তক দেয়া যায় না। আমরা শিশুটিকে তার মা-বাবার কাছে ফেরত দেয়ার চেষ্টা করছি।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরশাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালের দিকে দেখা যায়, হাসপাতালে শিশুটির মা-বাবা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host