1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ধানের শীষ না পেয়ে গণঅধিকারের ট্রাকে রাজা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ সময় দর্শন

রাজনৈতিক পট পরিবর্তনের পর পাবনা-৩ আসনে নির্বাচনী প্রচারণা আর অনিয়ম-দূর্নীতি আর চাঁদাবাজির বিরুদ্ধে প্রথম যিনি মাঠে নামেন,তিনি হলেন আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা। বিএনপির তথা ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী রাজা এক সময় বিএনপির নেতা ছিলেন।পরবর্তীতে বিএনপি’র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।

বিএনপির মনোনয়নের আশায় তিনি পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সর্বত্র অসংখ্য বিলবোর্ড টাঙিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করেন। বিএনপি ও ধানের শেিষর পক্ষে ব্যাপক প্রচারণা চালান। কিন্তু দলের মনোনয়নতিনি পাননি। মনোনয়নবঞ্চিত আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা এবার ট্রাকে উঠলেন। প্রার্থী হলেন গণধিকার পরিষদের। সোমবার (২২ ডিসেম্বর) রাত নয়টার দিকে গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় গণআধিকার পরিষদের (জিওপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর),কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ফারুক হাসানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদ চাটমোহর উপজেলা কমিটির সাবেক সভাপতি মো.সোহানুর রহমান সাধ দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চাটমোহরের সন্তান সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক,বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা আওয়ামী লীগ সরকারের পতনের পর পাবনা-৩ এলাকায় ধানের শীষের ভোট প্রার্থনা করে শত শত বিলবোর্ড লাগানোসহ ব্যাপক প্রচারণা চালান। ঘুষ, দুর্নীতি,অনিয়ম,সন্ত্রাস,দখলদার, চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হোন। পাশাপাশি পাবনা-৩ আসনে কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিনকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করলে স্থানীয় প্রার্থীর দাবিতে তিনি আন্দোলন করেন।

বিএনপি তাকে গুরুত্ব না দেওয়ায় তিনি নির্বাচনের লক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। অবশেষে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার জন্য গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ নিয়ে সরব আলোচনা চলছে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলাতে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host