1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুরে পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৬৩ সময় দর্শন

রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী শরিফুল (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫।বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার জয়নগর এলাকার কলনঠিয়া গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-৫ সিপিএসসি এর একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে শরীফুলের হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। এবং তিনি একটি সংঘবদ্ধ গ্রুপের সমন্বয়ে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এ তথ্যের ভিত্তিতে তাকে দীর্ঘদিন যাবত র‌্যাব-৫ এর গোয়েন্দা দল কর্তৃক অনুসরণ করা হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুর্গাপুরের জয়নগর কলনঠিয়া এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী শরীফুলকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে যা তার শ্বশুরবাড়িতে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে উক্ত বসতবাড়ির খড়ের ঘরের ভেতরে মাটির ২ ফিট গভীরে রাখা অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শীর্ষ সন্ত্রাসী শরীফুল ও তার চক্রের অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‌্যাব-৫ এর গোয়েন্দা নজরদারি ও তৎপরতা চলমান রয়েছে।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে দুর্গাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host