1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

দাদার সঙ্গে হাটে গিয়ে প্রাণ গেলো নাতির

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৯৯ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় দাদার সঙ্গে হাটে গিয়ে অটো বোরাক গাড়ির চাপায় সাদমান আহমেদ (৫ ) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাদমান পাশের মাদারবাড়ীয়া গ্রামের হাফেজ আহসান হাবিব মোজাহিদের ছেলে। খানমরিচ ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান , সকালে সাদমান তার দাদা আুব সাইদ ফকিরের সঙ্গে অটো বোরাক গাড়িতে চন্ডিপুর হাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সেখানে তারা পৌঁছালে গাড়ি থেকে নেমে দাদা সাইদ গাড়ির চালককে ভাড়া দিচ্ছিলেন। এসময় সাদমান হাঁটতে হাঁটতে সড়কের মাঝখানে চলে যায়। এসময় একটি বোরাক গাড়ি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার করে। পরে পাবনা নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host