1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

তীব্র তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৫০ সময় দর্শন

চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে টানা তিন দিন ধরে বহে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র  তাপপ্রবাহ। পরপর দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায়। 

আজ শনিবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা। পরপর দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি গত ৩ দিনে ৫ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ ও প্রাণিকুল। প্রতিদিনই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে শরীরে ঘাম ঝড়াচ্ছে।  ফলে জনজীবনে দুর্ভোগ বেড়ে গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষের চলাচল কমে যাচ্ছে। প্রয়োজন ছাড়া বাড়ী থেকে মানুষ বের হচ্ছেনা। তীব্র তাপদাহে সড়কের অনেক জায়গায় পিচ গলে যাচ্ছে। আখের রস, শরবত, আইসক্রিম, ডাবসহ ঠান্ডা জাতীয় খাবারের দোকানে বেচাকেনা বেড়ে গেছে।

শহরের রেলবাজারের শরবত বিক্রেতা ইয়াকুব আলী বলেন, গত ৩ দিন ধরে দোকানে শরবত বিক্রি অনেক বেড়ে গেছে।  বিশেষ করে ক্লান্ত পথচারীরা লেবু, বেল ও ইসবগুলের শরবত বেশি পান করছে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বেলা ৩ টায় চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ২৩ ভাগ। গত ৩ দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। ৭ মে ৩৬.৮, ৮ মে ৩৯.৭ ও ৯ মে ৪১.২ ডিগ্রি তাপমাত্রা জেলায় রেকর্ড করা হয়।  এই ধরনের তাপমাত্রা আগামীকাল রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তারপর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host