1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

তাড়াশে ধানের শীষ প্রার্থী ভিপি আইনুলের জনসভা

মেহেদী হাসান, ভাঙ্গুড়া(পাবনা):
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ সময় দর্শন

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আইনুল হককে বিজয়ী করার লক্ষ্যে বিশাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) আড়াইটার দিকে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

এরআগে ভিপি আইনুল হক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নওগাঁ হযরত খাজা শাহ্ শরীফ জিন্দানী (রহ.)-এর দরবার শরীফ জিয়ারত করেন। এরপর জুম্মা নামাজ আদায় করেন। পরে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন তিনি।

নওগাঁ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. বাবুল আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধানের শীষের প্রার্থী ভিপি আইনুল হক।

তিনি বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে সিরাজগঞ্জ-৩ আসনের জনগণ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা প্রতিহিংসা নয়, বরং শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য জবাব দেবে।

তিনি আরো বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে সুশৃঙ্খলভাবে প্রচার কাজ চালানোর জন্য কর্মীদের কড়া নির্দেশনা প্রদান করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে অবশ্যই সকলকে ঐক্যবধ্য বিএনপি হতে হবে। আজ আমরা অধিকার আদায়ে রাজপথে নেমেছি। কোনো ভয়ভীতি দেখিয়ে বা ষড়যন্ত্র করে ধর্মের নামে প্রতারণা করে ধানের শীষের গণজোয়ার আটকানো যাবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ এম এ লতিফ, মতিয়ার রহমান মতি চেয়ারম্যান, জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির সদস্য মোঃ আসলাম উদ্দিন, রাহিদ মান্নান লেলিন, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার প্রমুখ সহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host