1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ট্রাম্পের করোনা নেগেটিভ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৬২২ সময় দর্শন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনামুক্ত। তার নমুনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক সেন কোনলি। খবর আলজাজিরার।

সোমবার কোনলি জানান, প্রেসিডেন্টের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আর এখন তিনি অন্য কারও জন্য সংক্রামক নন, তথা তার থেকে কেউ সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই।

২ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা সংক্রমণের খবর সামনে আসে। এর পর ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি হন ট্রাম্প। সেখানে তিন দিন চিকিৎসা শেষে হোয়াইট হাউসে ফেরেন।

রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তার দেহে আর কোভিড-১৯ সংক্রমণ নেই। যদিও তখন তার করোনা মুক্তির সার্টিফিকেট মেডিকেল দেয়নি।

পর দিন হোয়াইট হাউসের চিকিৎসক কোনলি এক স্মারকে (মেমো) ট্রাম্পের করোনা নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেন।

স্মারকে বলা হয়, পর পর কয়েক দিনের পরীক্ষায় ট্রাম্পের করোনা নেগেটিভ এসেছে।

কোনলি জানান, ট্রাম্পের সবশেষ করোনা পরীক্ষায় অ্যাবটের বিনাক্সনাও অ্যান্টিজেন কার্ড ব্যবহার করা হয়েছে।

ট্রাম্পের সবশেষ করোনা পরীক্ষা কবে হয়েছে, তা উল্লেখ করেননি সেন কোনলি। তবে তিনি বলেছেন, ট্রাম্পের মাধ্যমে অন্যের আর করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই।

এমন সময় কোনলি এ ঘোষণা দিলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে যোগ দিতে গেছেন।
করোনা থেকে মুক্তি পাওয়ার পর ট্রাম্পের এটিই প্রথম নির্বাচনী সমাবেশ। তিনি যখন বিমানে (এয়ারফোর্স ওয়ান) উঠছিলেন, তখন তার মুখে মাস্ক ছিল না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host