1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ট্রাম্পের অপরাধ তদন্ত করতে এফবিআইকে চিঠি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৫৯৮ সময় দর্শন

সংবাদ ডেস্ক: জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ট্রাস্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এফবিআইকে চিঠি দিয়েছেন মার্কিন কংগ্রেসের দুজন ডেমোক্র্যাট সদস্য। সোমবার ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য টেড লিউ ও নিউইয়র্কের ক্যাথলিন রিস এক চিঠিতে এফবিআই প্রধান ক্রিস্টোফার রাইকে তদন্তের অনুরোধ করেন।

চিঠিতে তারা বলেন, কংগ্রেসের সদস্য এবং প্রসিকিউটর হিসেব আমরা বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি নির্বাচনী নিয়ম ভেঙে অপরাধ করেছেন। সর্বশেষ জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের অডিও প্রমাণ করে তিনি এই অপরাধের সঙ্গে যুক্ত। তাই আমরা ট্রাম্পের বিরুদ্ধে তাৎক্ষণিক তদন্তের আহ্বান জানাচ্ছি। তবে মার্কিন ইতিহাসে এমন কোনো বিচারের দৃষ্টান্ত নেই বলে জানা গেছে। ফেডারেল আদালত থেকে প্রেসিডেন্ট নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারেন।

গত শনিবার জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এক ঘণ্টার ফোনালাপ প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। এ সময় জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তাকে ফোন করে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। তাদের ফোনালাপের অডিও গত রোববার প্রকাশ হওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনা শুরু হয়।

সূত্র: দ্যা গার্ডিয়ান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host