1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

টাঙ্গাইলে সাংবাদিককে ডেকে নিয়ে নির্যাতন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫৯ সময় দর্শন

টাঙ্গাইলে সংবাদ সংগ্রহের কথা বলে এক সাংবাদিককে ডেকে নিয়ে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। রোববার সকালে বাসাইল উপজেলার কাউলজানী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক এ কে বিজয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’র জেলা প্রতিনিধি এবং স্থানীয় অনলাইন ‘বাসাইল সংবাদ’ এর সম্পাদক। বিজয় বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বিজয় জানান, কাউলজানী ইউনিয়ন পরিষদ সংলগ্ন পরিষদের জমিতে একটি পরিবার জোড় করে ঘর তুলেছে। ঘরটি এলাকাবাসী ভেঙে দিবে এমন একটি সংবাদ সংগ্রহের জন্য ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী মুঠোফোনে আমাকে ডেকে নেন ঘটনাস্থলে।

জমি নিয়ে পরিষদ ও ওই পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। ঘরটি ভেঙে দেয়ার সময় চেয়ারম্যানের উপস্থিতিতে তার লোকজন ও পরিবারের পক্ষের লোকজন মুুুখোমুখি অবস্থান নেয়। এসময় ঘরটি ভাঙার দৃৃৃৃশ্যের ছবি তুলতে গেলে চেয়ারম্যানের লোকজন আমার উপর হামলা করে পিটিয়ে গুরুতর আহত করে। তবে মাথায় হেলমেট থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেচে যাই।

এসময় ঘটনাস্থলের কাছে পুলিশ থাকলেও হামলার পর এসে বিজয়কে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করে বলেও জানান বিজয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিজয়কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিয়েছেন বিজয়।

কাউলজানী উনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি বলেন, সাংবাদিক বিজয় আমার পূর্ব পরিচিত। ওই পরিবারটি ইউনিয়ন পরিষদের জায়গার গাছ কেটে সেখানে ঘর তোলার চেষ্টা করে। তখন আমিসহ স্থানীয়রা তাদের বাধা দেই। পরে আমি সাংবাদিক বিজয়কে ডেকে আনি। তিনি সেখানে এসে ছবি তুলছিলেন। কিন্তু ওই সময় কিছু লোক তার গায়ে হাত তুলেছে। এজন্য আমি ভীষণ দুঃখিত।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা বাসাইল থানার এসআই বিল্লাল বলেন, সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। আমরা তিনজন বাইরে ছিলাম। এর মধ্যে ওই হামলার ঘটনা ঘটে। পরে আমরা তাকে উদ্ধার করি।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল প্রেস ক্লাব সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host