1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

টাকা না দেয়ায় উল্লাপাড়ায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০১ সময় দর্শন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঋণের সুদের টাকা দিতে না পারায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। বুধবার দুপুরে জেলার উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর আদর্শগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ গিয়ে নির্যাতনের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করেন। গৃহবধূর নাম সোমা রানী দাস। তিনি ওই গ্রামের সঞ্জীব দাসের স্ত্রী। তাকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমা রানী দাস বলেন, আদর্শগ্রামের আব্দুল কাদেরের মেয়ে দিপ্তী বেগম দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছেন। তিনি গ্রামের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। কিছুদিন আগে সোমা দিপ্তীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। আর্থিক অস্বচ্ছলতার কারণে সোমা সময়মতো সুদের টাকা পরিশোধ করতে না পারায় দিপ্তী বেগম তার লোকজন নিয়ে বুধবার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এসময় সোমার কাছে আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে দিপ্তী। সোমাকে নির্যাতনের চিত্রটি ভিডিও ধারণ করেন স্থানীয় যুবকেরা। ঘটনাটি জানতে পেরে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সোমাকে উদ্ধার করেছে। এ সময় দিপ্তী বেগমকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host