1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

জুমা’র পর মসজিদে মসজিদে বেগম জিয়ার জন্য বিশেষ দোয়া

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ সময় দর্শন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়ার সময় মুসল্লিদের অনেককেই আবেগাপ্লুত অবস্থায় চোখের পানি মুছতে দেখা যায়। দোয়ার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র রক্ষার জন্যও প্রার্থনা করা হয়।

আজ শুক্রবার বাদ জুমা ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।

জুমার নামাজের আদায়ের পর ইমাম ও খতিবের নেতৃত্বে মুসল্লিরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন। তারা দোয়ায় তার জান্নাতুল ফেরদৌস নসিব এবং পরকালীন মুক্তির জন্য প্রার্থনা করেন। পাশাপাশি শোকাহত পরিবার, আত্মীয়স্বজন এবং অনুসারীদের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়।

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আয়োজনের মাধ্যমে তার আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। জুমার নামাজের পর অনুষ্ঠিত এই দোয়া তারই অংশ।

এদিকে ইসলামিক ফাউন্ডেশন দেশজুড়ে আজকের এই বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি সংশ্লিষ্ট সব পর্যায়ের দপ্তর ও মসজিদ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত শোক কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পালিত হবে।

আদেশে উল্লেখ করা হয়েছে, দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের অধীন সব দপ্তর ও কার্যালয়ে তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে তদারকি করবেন।

অফিস আদেশে আরও বলা হয়েছে, মসজিদভিত্তিক দোয়া অনুষ্ঠান যেন যথাযথভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে স্থানীয় ইমাম ও মসজিদ কমিটির সঙ্গে সমন্বয় করা হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হওয়ায় সারাদেশে একই সময়ে এই দোয়া আয়োজনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর জন্য সম্মিলিতভাবে দোয়া করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host