1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

জামায়াতসহ ৮ দলের বৃহস্পতিবার স্মারকলিপি-গণ মিছিল

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ সময় দর্শন

সংশোধিত আরপিও বহাল রাখার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা আটটি দল। এ বিষয়ে নতুন কিছু মানবে না বলে জানিয়েছে দলগুলো। একইসঙ্গে পাঁচ দফা দাবিতে আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান এবং ঢাকায় গণ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।

সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে সেখানে আটদলীয় শীর্ষ নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

এ সময় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, খেলাফত মজলিসের মহাসচিব ডা. আহমদ আব্দুল কাদের সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

মাওলানা মামুনুল হক বলেন পাঁচদফা দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগেইগণ ভোট, নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির সহ অন্য দাবিগুলো বাস্তবায়নে নিজ নিজ দল ও যুগপতভাবে আন্দোলন চালিয়ে যাব।

তিনি বলেন, ৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় পল্টন মোড়ে আট দল মিছিল নিয়ে জমায়েত হবে। সেখান থেকে গণ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হবে। এসব দাবি গ্রহণ না করা হলে পরবর্তীতে রাজধানীকে সমাবেশ করা হবে বলে জানান তিনি।

এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি প্রধান উপদেষ্টা কোন পক্ষপাতিত্ব না নিয়ে রেফারির ভূমিকা পালন করবেন। কারণ জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট করে কোন লাভ নেই। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করার দাবিকে ষড়যন্ত্র বলে মনে করেন তিনি।

চরমোনাই পীর বলেন আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে চাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। সবাই মিলে বসে এসব সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host