1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

জাকসু নির্বাচন: শিবির সভাপতির বিরুদ্ধে ছাত্রদলের অভিযোগ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ সময় দর্শন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্রদল। তারা আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার সকালে এই অভিযোগ জমা দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভোর ৬টার কিছু পর মুহিবুর রহমান গেস্টরুমে যাওয়ার কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভিতরে প্রবেশ করেন। সেখানে তিনি একটি কক্ষে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন এবং পরে বের হন। ছাত্রদল মনে করছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে পক্ষপাতিত্ব করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। কাজী নজরুল ইসলাম হলের রিটার্নিং কর্মকর্তা মীর ফেরদৌসকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা বা শিবিরের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর পর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয় আজ। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থার আওতায় এসেছে।

নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে ৫ হাজার ৭২৮ জন নারী শিক্ষার্থী এবং ৬ হাজার ১৫ জন পুরুষ শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে ২১টি হল সংসদের ৩১৫টি পদে লড়ছেন ৪৭৭ জন।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host