1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

জন্মদিন পালন করলো ঠাণ্ডা পানিতে ছুঁড়ে ফেলে অভিনেত্রীর বন্ধুরা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৬১২ সময় দর্শন

 ঠাণ্ডা সুইমিং পুলের পানিতে ভারতীয় অভিনেত্রীকে ফেলে তার ২৭তম জন্মদিন পালন করেছে তার কাছের বন্ধু ও পারিবারিক বন্ধুরা। বলিউডের এ মডেল ও অভিনেত্রীর নাম শেহানাজ গিল। তিনি বিগবসের প্রতিযোগী।

২৭তম জন্মদিনে কাছের বন্ধু ও পারিবারিক বন্ধুরা এবং সিদ্ধার্থ শুক্লা মিলে তাকে চ্যাংদোলা করে সুইমিং পুলে ছুড়ে ফেলছেন। এমন একটি ভিডিও শেয়ার করেন ফটোগ্রাফার মানব মঙ্গলানি। মানব তার ইনস্টাগ্রাম প্রোফাইলে এ ভিডিও শেয়ার করেন।

সেখানে দেখা যায়, শীতের পোশাক পরে আছেন শেহনাজ। সবাই মিলে তাকে ধরে এক থেকে ২৭ পর্যন্ত গুনছেন এবং দোলাচ্ছেন। এদিকে চিৎকার করছেন অভিনেত্রী। এর পর সবাই মিলে সুইমিংপুলে ফেলে দিলেন তাকে। কনকনে ঠান্ডায় কাঁপতে থাকেন অভিনেত্রী। এরপর কেক কেটে উদযাপন করা হয় তার জন্মদিন।

শেহনাজ মাঝে মধ্যেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে লাইভ আসেন। সেখানে এসে নিজের মনের কথা ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। তিনি যে মেকাপ করতে জানেন না তাও স্বীকার করে নেন। এমনকি ভ্রু আঁকতে পর্যন্ত পারতেন না। শেহনাজ এখন ছিপছিপে গড়নের। তবে তাকে মোটা দেখতেই পছন্দ করেন ভক্তরা।

শেহনাজ জানিয়েছিলেন, মোটা হওয়ার জন্য তার ইন্ডাস্ট্রিতে কাজ পেতে অসুবিধা হয়েছিল। এমনকি তাকে অনেক কটূক্তিও শুনতে হয়েছিল। ‘মোটাদের বলিউডে জায়গা নেই’- এ ধরনের কথাও তাকে শুনতে হয়েছে। সে সময় বডি শেমিংয়ের জন্য অপমানিত বোধ করতেন তিনি। তবে সে সব দিন পেরিয়ে গিয়েছে। আপাতত বলিউডে অনেক কাজ পাচ্ছেন তিনি। এমকি মডেলিংয়েও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host