1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

চাল সরবরাহে ব্যর্থ হওয়ায় রাজশাহীতে ৬১টি রাইস মিলের লাইসেন্স বাতিল

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৪৫ সময় দর্শন

রাজশাহী বিভাগের ৬১টি রাইস মিলের লাইসেন্স বাতিল করেছে খাদ্য অধিদপ্তর। সরকারের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী চাল সরবরাহে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন বাসসকে জানান, যেসব মিল মালিক চুক্তি করেও চাল সরবরাহ করেননি, তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, সতর্ক করা হয়েছে আরও ৯১৩টি রাইস মিলের মালিককে। কারণ তারা ধান-চাল সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করেননি।

খাদ্য নিয়ন্ত্রক জানান, চুক্তি করেও মোট ১৬২টি চালকল মালিক যথাযথভাবে চাল সরবরাহ করেননি। তাদের মধ্যে ৩০ জন শর্তের ৮০ শতাংশ এবং ৭১ জন ৫০ শতাংশ চাল সরবরাহ করেছেন। আর ৬১ জন কোনো চাল সরবরাহ করেনি। আর যেসব মালিক সরকারের সঙ্গে চুক্তি করেননি, তাদের লাইসেন্সও বাতিল করা হয়েছে।

খাদ্য অধিদপ্তর ২০২৪-২৫ অর্থবছরে রাজশাহী বিভাগে আমন মৌসুমে ১ লাখ ১১ হাজার ২৬৩ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু বাস্তবে সংগ্রহ করা হয়েছে ৯৪ হাজার ৭০৭ টন।

সূত্র: বাসস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host