1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

চাটমোহরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙ্চুর

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ সময় দর্শন

পাবনার চাটমোহরে আবারো পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের নির্বাচনী প্রচারণা মাইক ভাঙ্চুর করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তবে কাউকে পাওয়া যায়নি।

প্রচার কাজে নিয়োজিত পাঠানপাড়া এলাকার রতন জানান,স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের ঘোড়া প্রতীকের প্রচার করার সময় ১০/১৫ জন লোক এসে তাকে প্রচারে বাধা দেয় এবং মাইক ভাঙ্চুর করে তাকে প্রাণনাশের হুমকি দেয়। তারা বলেন,ধানের শীষ ছাড়া কোন কিছুর প্রচার করা যাবেনা।

রতন জানান,সে কারো নাম জানেনা,তবে দেখলে চিনতে পারবেন।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরী জানান,খবর পাওয়ার সাথে সাথে চাটমোহরে দায়িত্বপ্রাপ্ত আচরণবিধি ম্যাজিস্ট্রেট গাজী মোঃ দিদারুল ইসলাম ঘটনাস্থলে যান। তবে ঘটনার সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। কাউকে পেলে তাৎক্ষনিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত। এ

রআগে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙ্চুর করাসহ প্রচারকাজে নিয়োজিত ব্যক্তিকে লাঞ্ছিত করা হয়।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থানায় জিডি করা হয়েছে। এছাড়া গত শনিবার বিকেলে উপজেলার ফৈলজানা এলাকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার কাজে বাধা প্রদান করাসহ তাঁর বড় ছেলেকে মারপিট করা হয়েছে।  মারপিটে অহত স্বতন্ত্র প্রার্থীর বড় ছেলে মনোয়ার হোসেন শাফিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host