1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

চাটমোহরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৮৫১ সময় দর্শন
চাটমোহর(পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে নিখোঁজের একদিন পর শিশু স্বাধীন হোসেন (৮) এর মরদেহ উদ্ধার করেছে স্বজন ও এলাকাবাসী।
শনিবার (৯ জানুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত স্বাধীন বামনগ্রামের কৃষক শাহাদত হোসেনের ছেলে। দুই মেয়ে এক ছেলের মধ্যে স্বাধীন সবার ছোট। শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরের পর থেকে নিখোঁজ ছিল শিশু স্বাধীন।
শিশুটির পিতা শাহাদত হোসেন জানান, শুক্রবার দুপুরে বড় মেয়ে তানজিলা খাতুনের সঙ্গে গোসল দিতে পুকুরে গিয়েছিল স্বাধীন। গোসল দেওয়ানো শেষে তাকে পাড়ে তুলে দিয়েছিল তানজিলা। পরে তাকে বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।
শনিবার সকালে খবর দেয়া হয় চাটমোহর দমকল বাহিনী ও পুলিশকে।
চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: মঈনুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে পুকুরের পানিতে নেমে খুঁজতে বলি। পুকুরে তল্লাসীর এক পর্যায়ে  শিশুটির মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশুমৃত্যুর খবর পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু ছোট শিশু পানিতে ডুবে মারা গেছে। আর পরিবারের অভিযোগও নেই, সেকারণে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামালা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host