1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

চাটমোহরে কৃষকদের প্রশিক্ষণ ও বিনা সরিষা-১১ বীজ বিতরণ

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৮ সময় দর্শন

পাবনার চাটমোহরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল ও জনপ্রিয় জাতের চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষক প্রশিক্ষণ এবং বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার হলরুমে বিনার ঈশ্বরদী উপকেন্দ্রের আয়োজনে এ প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার। সঞ্চালনা করেন বিনার ঈশ্বরদী উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ড. মুহাম্মদ ফেরদৌস ইকবাল। এতে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিনার ব্যবস্থাপনা বোর্ডের সদস্য কৃষিবিদ শফিকুল আলম সোহেল ও কৃষিবিদ এ কে এম আনিসুজ্জামান, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।

আলোচনা সভায় বক্তারা বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাতের বৈশিষ্ট্য ও সুবিধা তুলে ধরেন। পাশাপাশি এসব জাতের চাষাবাদ পদ্ধতি, মানসম্মত বীজ উৎপাদন এবং বীজ সংরক্ষণের কৌশল সম্পর্কে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি কৃষকদের মধ্যে বিনা সরিষা-১১ জাতের বীজ বিতরণ করেন। এ প্রশিক্ষণ ও বীজ বিতরণ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উন্নত জাতের ফসল চাষে উৎসাহিত করা এবং মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণ সম্পর্কে তাঁদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host