1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

গুরুদাসপুর পৌরসভা নির্বাচন বিপ্লবের সমর্থনে মতবিনিময় করলেন আব্দুল কুদ্দুস এমপি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫১ সময় দর্শন

আসন্ন গুরুদাসপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে আরিফুল ইসলাম বিপ্লবের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বর্তমান মেয়র শাহনেওয়াজের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।

শুক্রবার রাত আটটার দিকে গুরুদাসপুর থানা শিক্ষা সংঘের সামনে পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শি¶ক আব্দুর রাজ্জাক তালুকদার। এসময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কুদ্দুস এমপি বলেন, গুরুদাসপুর পৌরবাসী প্রার্থী পরিবর্তন চাচ্ছে। প্রথম শ্রেণির পৌরসভার উন্নয়ন না থাকায় কারো কাছে মুখ দেখাতে পারিনা। রাস্তাঘাট নেই, ড্রেন নেই। ঝকঝকে শহর উপহার পেতে হলে বিপ্লবকেই সমর্থন দিতে হবে।

স্থানীয় সংসদ সদস্য আরো বলেন, বর্তমান মেয়র শাহনেওয়াজ সাতবার আমার বাড়ি ভাঙতে গিয়েছে। মারার জন্য সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে। ভাড়া বাড়ির সিঁড়ি ভেঙে দিয়েছে। এর বিচার ¯^রুপ আরিফুল ইসলাম বিপ্লবকে সমর্থন জানানোর জন্য পৌরবাসীর কাছে আহŸান জানান তিনি।
উক্ত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, আওয়ামীলীগ নেতা রাজকুমার কাশী, সবুজ ফকির, মাসুদ সরকার প্রমুখ।

বক্তব্যে মেয়র প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব বলেন, আমি মেয়র হলে কোটি কোটি টাকার উন্নয়নকাজ অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি সাহেব এই পৌরসভায় নিয়ে আসবেন। আমি কোন গাড়ি বাড়ির ¯^প্ন দেখিনা। আগামী দিনে এই পৌরসভায় আমি ন্যায় বিচারক হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই।
দেখা গেছে, এর আগেও আরিফুল ইসলাম বিপ্লবের সমর্থনে গুরুদাসপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত সভা-সমাবেশে আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন। সমর্থন ও ভোট চাইছেন বিপ্লবের জন্য। সেই সাথে দোয়া ও সমর্থন পাওয়ার জন্য মানুষের বাড়িবাড়ি গিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন মেয়র প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host