1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

কোয়ারেন্টিনে তরুণীকে ধর্ষণ করা সেই এএসআই বরখাস্ত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩১৪ সময় দর্শন

ভারত থেকে দেশে ফিরে খুলনায় কোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণ করেন সেখানে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় সদর থানায় সোমবার খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এএসআই মোখলেছুর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন ওই তরুণী।

মামলার পর ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এএসআই মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এএসআই মোখলেছুর রহমান খুলনার পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।

কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই তরুণীকে খুলনা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ভারতে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার পর গত ২৬ এপ্রিল থেকে সীমান্ত বন্ধ রয়েছে। তবে ভারতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিরা বিশেষ অনুমতি নিয়ে ফিরতে পারছেন। তবে তাদেরকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। এছাড়া তাদের কোভিড টেস্ট করতে হবে। ওই তরুণী গত ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host