1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

কৃষকদলের সভাপতি বিএমডিএ‍‍`র চেয়ারম্যান হওয়ায় ভাঙ্গুড়ায় মিষ্টি বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫৮ সময় দর্শন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে ১ বছরের জন্য কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও পাবনার কৃতি সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন নিয়োগ পাওয়ায় পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন উপজেলা কৃষক দলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের উদ্যোগে এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। দলীয় নেতা-কর্মীসহ সাধারণ লোকজনের মাঝে মিষ্টি বিতরণের সময় উপজেলার দলীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

এসময় ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, খানমরিচ ইউনিয়ন কৃষক দলের সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভাঙ্গুড়া পৌর কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিজসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় সেচ সুবিধা প্রদান, কৃষিজমি উন্নয়ন, ভূগর্ভস্থ ও ভূপরিস্থ পানির সঠিক ব্যবহার এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে কাজ করা একটি সরকারি সংস্থা। চেয়ারম্যান হিসেবে কৃষিবিদ হাসান জাফির তুহিন এই অঞ্চলের  কৃষি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।

এর আগে মঙ্গলবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. গোলাম রব্বানী। এই খবর প্রকাশিত হওয়ার পরপরই ভাঙ্গুড়া উপজেলার নেতা-কর্মীদের মধ্যে উল্লাস লক্ষ্য করা যায়। সেই দিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে প্রিয় নেতার প্রতি শুভকামনা জানান দলীয় নেতা-কর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host