1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

করোনার তৃতীয় ঢেউ নিয়ে শঙ্কা, প্যারিসে লকডাউন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৬৩ সময় দর্শন

করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফ্রান্সে। দেশটির রাজধানী প্যারিস এক মাসেরও বেশি সময়ের জন্য লকডাউনে যাচ্ছে।

বিবিসির খবর বলছে, ফ্রান্সের ১৫টি এলাকার দুই কোটি ১০ লাখ মানুষকে শুক্রবার মধ্যরাত থেকে এই বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে।

এমন এক সময় এই তৃতীয় ঢেউ এসেছে, যখন ধীরগতির টিকাদান কর্মসূচি নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ফরাসি সরকারকে।

শুক্রবার থেকে ফের অক্সফোর্ড-অস্ট্রাজেনেকার টিকা দেয়া শুরু করবে দেশটি। যদিও এরআগে রক্তজমাট বাঁধার খবরের পর ইউরোপের অনান্য দেশের সঙ্গে এই টিকা দেয়া স্থগিত রেখেছিল তারা।

ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ ক্যাসটেক্স আশ্বাস দিয়ে বলেছেন, এবারের লকডাউন আগেরবারের মতো খুব একটা কঠোর হবে না।

ইউরোপের এ দেশটিতে এখন ফের কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। ২৪ ঘণ্টায় দেশটি ৩৫ হাজারের বেশি নতুন রোগী পেয়েছে বলে বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে।

নতুন বিধিনিষেধের ফলে অতি জরুরি নয় এমন সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হলেও স্কুল খোলা থাকছে।

লোকজন বাইরে বের হলেও বাড়ির ১০ কিলোমিটারের মধ্যে থাকতে হবে। যৌক্তিক কারণ ছাড়া কেউ দেশের এক অংশ থেকে অন্য অংশে ভ্রমণ করতে পারবে না।

বেশি আক্রান্ত এলাকাগুলোতে বাড়ির বাইরে যেতে হলে নির্দিষ্ট একটি ফর্মে ব্যাখ্যা দিতে হবে।

ফ্রান্সজুড়ে রাত্রিকালীন যে কারফিউ আছে তা বলবৎ থাকবে। দিনের আলো কাজে লাগাতে এখন থেকে কারফিউ আগের চেয়ে একঘণ্টা পরে, সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান বলেন, রাজধানীর প্যারিসের অবস্থা বিশেষভাবে হতাশাজনক। সেখানে ১২ হাজার অধিবাসী নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন। নভেম্বরে দ্বিতীয় ঢেউয়ের চূড়ান্ত সময়ের চেয়ে যা অনেক বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host