1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

এমআইটিতে পড়তে চায় নিঝুম,অর্পি-আলফির স্বপ্ন চিকিৎসক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৪৪৫ সময় দর্শন

পাবন প্রতিনিধি: ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ সহ উপজেলায় প্রথমস্থান অর্জন করেছে ফারাহ ফেরদৌস নিঝুম। তার প্রাপ্ত নম্বর ১২১৬। নিঝুম পৌরসভার মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলের শিক্ষার্থী। সে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে। উপজেলার চরভাঙ্গড়া গ্রামের আব্দুল হান্নান ও শবনম অনুপা দম্পতির একমাত্র মেয়ে সে।

নিঝুম যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)পড়াশোনা করতে চায়। অপরদিকে গোল্ডেন জিপিএ-৫ সহ উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ভাঙ্গুড়া মডেল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নওশিন অর্পি। তার প্রাপ্ত নম্বর ১২১৪। সে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোহাম্মদ সোহায়েল সাচ্চুর মেয়ে। অর্পির স্বপ্ন, ভবিষ্যতে মানবিক চিকিৎসক হওয়া,রুকাইয়া তাসমানিয়া রথি’র স্বপ্ন চিকিৎসক ও নাইমুর রহমান ইভানের স্বপ্ন বিসিএস ক্যাডার।

ভাঙ্গুড়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলতাব হোসেন বলেন ভাঙ্গুড়া মডেল স্কুলের তিন পরিচালকের তিন জন ছেলে-মেয়ে-নওশিন অর্পি-১২১৪,রুকাইয়া তাসমানিয়া রথি-১১৯১ ও নাইমুর রহমান ইভান-১১৭২ নম্বর পেয়ে গোল্ডেন জিপিও ৫ সহ পাশ করে স্কুলটি’র সাফল্যের ধারা অব্যাহত রেখে শতভাগ পাশ করেছে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী। এছাড়া গোল্ডেন জিপিএ-৫ সহ ১২১১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী নিশাত জামিল আলফি।

সে বেসরকারি সংস্থা আশার সাঁথিয়া শাখার সিনিয়র লোন অফিসার জাহাঙ্গীর আলমের ছেলে। আলফির বাড়ি সাঁথিয়ার কাশিনাথপুরে। সে বড় হয়ে চিকিৎসক হতে চায়। মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম বলেন, বরাবরের মতো এবারও এসএসসিতে উপজেলায় শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। এ বছরে পাশের হার ৯৯ শতাংশ। তিনি বিদ্যালয়ের এসকল কৃতি শিক্ষার্থীদের জীবনের সার্বিক সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host