1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

একই ব্যবধানে জিতে বছর শেষ আর্সেনাল-ম্যান ইউর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৬১৭ সময় দর্শন

সংবাদ ডেস্ক: করোনাভাইরাসের নতুন জোয়ারের কারণে আগেরদিন স্থগিত হয়েছে ম্যানচেস্টার সিটি ও এভারটনের মধ্যকার ম্যাচ। দাবি তোলা হয়েছিল, ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলোও আপাতত স্থগিত করার। তা হবে কি না, সময়ই বলে দেবে। তবে এর আগে নির্ধারিত সূচিতেই চলছে প্রিমিয়ার লিগের খেলা।

যেখানে মঙ্গলবার রাতে জয় দিয়েই বছরটা শেষ করেছে দুই ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে। নাটকীয়ভাবে ওলভসের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ম্যান ইউ। ব্রাইটনকে ১-০ গোলে হারাতে ঘাম ঝরেছে আর্সেনাল খেলোয়াড়দের।

নিজেদের ঘরের মাঠে তুলনামূলক দুর্বল ওলভসের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে পারেনি ম্যান ইউ। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটেও করতে পারেনি গোল। অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গিয়ে ব্রুনো ফার্নান্দেসের উঁচু করে বাড়ানো বল ধরে জালের ঠিকানা খুঁজে নেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ড।

এই শেষ সময়ের গোলেই আসে জয়। যার সুবাদে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেছে ইংল্যান্ডের সফলতম ক্লাবটি। বছর শেষে ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩০ পয়েন্ট, জিতেছে ৯টি আর ড্র-পরাজয় হয়েছে তিনটি করে ম্যাচে।

অন্যদিকে আর্সেনাল জিতেছে ব্রাইটনের মাঠে গিয়ে। তারাও গোল পায়নি প্রথমার্ধে। উল্টো ব্যতিব্যস্ত ছিল স্বাগতিকদের আক্রমণ ঠেকাতে। দুই দল মিলে জমিয়ে তুলেছিল ম্যাচ। অনেকটা খেলার ধারার বিপরীতেই ৬৬ মিনিটে আর্সেনালের হয়ে জয়সূচক গোলটি করেন আলেক্সান্দ্র লাকাজেত।

এ জয়ের ফলে বছর শেষে আর্সেনালের ঝুলিতে জমা পড়ল ১৬ ম্যাচে ২০ পয়েন্ট, অবস্থান ১৩তম। চলতি মৌসুমে এ নিয়ে মাত্র ষষ্ঠ ম্যাচ জিতল তারা, হেরেছে ৮টি আর ড্র হয়েছে অন্য দুই ম্যাচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host