1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ঈশ্বরদী উপজেলা আঃ লীগের কাউন্সিলে নায়েব বিশ্বাস সভাপতি মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৫ সময় দর্শন
ঈশ্বরদী উপজেলা আঃ লীগের কাউন্সিলে নায়েব বিশ্বাস সভাপতি মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত
ঈশ্বরদী প্রতিনিধঃ
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস সভাপতি এবং সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টায় কাউন্সিলে প্রত্যক্ষ ভোট শেষে ঘোষিত ফলাফলে এই তথ্য জানা গেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের তদারকিতে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের গরুর গাড়ি প্রতিক ১৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি পৌর মেয়র ইসাহক আলী মালিথার ঘোড়া প্রতিক পেয়েছেন ১১২ ভোট। ছাতা প্রতিকের এ্যাড. আক্তারুজ্জামান মুক্তা পেয়েছেন ৬ ভোট। সম্পাদক পদে মাছ প্রতিকে সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও প্রয়াত সাবেক ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র সাকিবুর রহমান শরীফের সাইকেল প্রতিক পেয়েছে ১২৫ ভোট।
ত্রিবার্ষিক সম্মেলনের সকালে প্রথম অধিবেশনের পর বিকেলে আখ গবেষণা ইনস্টিউটের মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। এসময় কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতারা সমাঝোতার মাধ্যমে সমন্বয় করে কমিটির নেতা নির্বাচনের প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত কাউন্সিল ভোটে গড়ায়।
কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল। কাউন্সিল পরিচালনা করেন পাবনা সদরের এমপি গোলাম ফারুক প্রিন্স।
ঈশ্বরদী ও আটঘোড়িয়ার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host