1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ঈশ্বরদীর খারজানি কমিউনিটি ক্লিনিকে সেবা ও ওষুধ থেকে বঞ্চিত এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৯২ সময় দর্শন

ঈশ্বরদীর খারজানি কমিউনিটি ক্লিনিকে রোগীদের সেবা ও ওষুধ না দিয়ে দোকানে বিক্রি করা এবং রোগীদের সাথে দূর্ব্যবহার করায় এলাকাবাসীরা সাংবাদিকদের নিকট অভিযোগ দিয়েছেন। নাম প্রকাশ না করার সশর্তে সেবা বঞ্চিত।

এলাকাবাসীরা জানান, ঈশ্বরদী দাশুড়িয়া ইউনিয়নের খারজানি দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার নুরুজ্জামান সোহাগ দায়িত্বে অবহেলা করায় বেশিরভাগ সময় ক্লিনিকের ফটকে বেশিরভাগ সময় তালা ঝুলে থাকে।

সময়মত অফিসে না আসলেও বেলা বারোটা বাজলেই কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার নুরুজ্জামান সোহাগ চলে যান।

প্রতি মাসে দু’দিন করে ঈশ্বরদীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন করে এমবিবিএস ডাক্তার এসে রোগীদের চিকিৎসা দেওয়ার নিয়ম থাকলেও কোন এমবিবিএস ডাক্তার আসেন না এই ক্লিনিকে। ক্লিনিক চত্বরে একটি টিউবয়েল থাকলেও তার হ্যান্ডেল খুলে অফিস ঘরে আটকে রাখা হয়েছে।

ক্লিনিকে কয়জন দায়িত্বে আছেনসহ সকল অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার নুরুজ্জামান সোহাগ সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন,আমার কোন বক্তব্য নেই।

বক্তব্য দেওয়ার বিধি নিষেধ আছে। সকল অভিযোগের বিষয়ে বক্তব্য দিবেন ঈশ্বরদীর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসমা খানম।

কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার নুরুজ্জামান সোহাগের সাংবাদিকদের নিকট দেওয়া বক্তব্যসহ ভুক্তভোগী গ্রামবাসীদের অভিযোগের বিষয়ে জানার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্যকর্মকর্তা আসমা খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাক্ষাত ও বক্তব্য দেওয়ার কথা বলে সময় ক্ষেপন করে বক্তব্য না দিয়েই কৌশলে কমপ্লেক্স থেকে চলে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host