1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ঈশ্বরদীতে বসতবাড়ির খড়ির ঘরে দুই রাসেলস ভাইপার, পিটিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২২ সময় দর্শন

 পাবনার ঈশ্বরদীতে বসতবাড়ির রান্নাঘরের খড়ির ঘর থেকে দুটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার বাঘইল এলাকায় আমিরুল ইসলাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আমিরুল ইসলাম বিশ্বাসের স্ত্রী বাড়ির পাশ থেকে লেবু তুলে ঘরে ফিরছিলেন। এ সময় রান্নাঘরের খড়ির ঘরে দুটি সাপ দেখতে পান তিনি। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে এসে সাপ দুটিকে পিটিয়ে হত্যা করেন।

স্থানীয়দের ধারণা, সাপ দুটি প্রজননের উদ্দেশ্যে একত্র হয়েছিল। তবে এ বিষয়ে বিশেষজ্ঞদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা মাঈদুল ইসলাম বলেন, বসতবাড়ির কাছে খড়ির ঘরের মতো জায়গায় বিষধর সাপ দেখতে পেয়ে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। এ কারণে সাপ দুটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, ঈশ্বরদীর চরাঞ্চলে রাসেলস ভাইপারের উপস্থিতি বাড়ছে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। বর্ষা মৌসুম শেষে চরে চাষাবাদ শুরু হয়েছে। এ সময় সাপগুলো লোকালয়ে আশ্রয় নিতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সতর্কতা: রাসেলস ভাইপার বিষধর সাপ। এ ধরনের সাপ দেখতে পেলে কাছে যাওয়া, ধরার চেষ্টা করা কিংবা পিটিয়ে মারতে যাওয়া বিপজ্জনক। নিরাপদ দূরত্ব বজায় রেখে স্থানীয় বন বিভাগ বা বন্য প্রাণী উদ্ধারকারী দলের সহায়তা নেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host