1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ইসলামীক দল ছাড়া নীতির পরিবর্তন করা সম্ভব নয়- চরমোনাই পীর

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ সময় দর্শন

ক্ষমতার হাত পরিবর্তন হয়েছে কিন্তু নীতির কোন পরিবর্তন হয়নি। ইসলামীক দল ছাড়া নীতির পরিবর্তন করা সম্ভব নয়। ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিস্টদের চক্রান্তে কেউ পা দেবেন না। ছাত্র জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার করতে হবে। ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনাকে বিতারিত করেছি আর কোন ফ্যাসিস্ট কে ক্ষমতায় বসাবেন না।

ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র প্রতিষ্ঠা ও পরিচালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট দেয়ার আহবান জানাই। বগুড়ার শেরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার আয়োজনে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত গন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি মুহাম্মাদ সৈয়দ ফয়জুল করিম উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সভাপতি মাও: মোকাল্লেম হোসেন ওসমানীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, এছাড়াও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি মাও: আ.ন.ম মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক প্রভাষক মুহা. শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাও: মুফতী মহিব্বুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বগুড়া জেলা সভাপতি মাও: আব্দুল মতিন, ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু, সহ-সভাপতি আলহাজ¦ ইমরান কামাল, যুব আন্দোলনের সভাপতি এম আলিফ হোসাইন, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ ইব্রাহিম খলিল।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মাও: আব্দুল মজিদ ও মুফতি ফাহিম উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রশিক্ষন সম্পাদক আবুল বাসার, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহা: ওমর ফারুক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শেরপুর শাখার সভাপতি মাও: আতাহার আলী, সাধারণ সম্পাদক মাও: আতিকুর রহমান, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ যুব, শ্রমিক, ছাত্র ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host