1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ইসরায়েলি হামলায় গাজায় ও লেবাননে নিহত ৭৪

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২১২ সময় দর্শন

ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে অন্তত আরও ৫৩ জন এবং লেবাননে ২১ জনকে হত্যা করেছে। সোমবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিহত ৫৩ ফিলিস্তিনির মধ্যে অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন গাজার উত্তরাঞ্চলে। গত চার সপ্তাহ ধরে উত্তর গাজায় ব্যাপক অভিযান চালাচ্ছে দখলদাররা। এই সময়ে অন্তত এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদারদের হামলায় এখন পর্যন্ত ৪২ হাজার ৯২০ জন নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও প্রায় এক লাখ মানুষ।
এদিকে লেবাননজুড়ে রোববার ইসরায়েলি হামলায় আরও ২১ জন নিহত হয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ইসরায়েলের হামলায় আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারাও ৭০ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে।

গত ২৭ সেপ্টেম্বর বিমনা হামলা চালিয়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। প্রতিশোধ হিসেবে ১ অক্টোবর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বলা হয়, হিজবুল্লাহর প্রধান সমর্থক ও অস্ত্র সরবরাহকারী দেশ ইরান।

এমন উত্তেজনার মধ্যেই গত ১৬ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করে দখলদার ইসরায়েল। এর দুইদিন পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় গত ২২ অক্টোবর হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনকে হত্যা কথা জানায় ইসরায়েল।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host