1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

আসছে প্রভাসের নতুন পাঁচ ভাষায় ছবি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৬১৪ সময় দর্শন

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম সেরা তারকা প্রভাস। করোনার বিরতি কাটিয়ে সম্প্রতি তিনি শেষ করেছেন ‘রাধেশ্যাম’ নামে একটি সিনেমার কাজ। সেটি আপাতত মুক্তির অপেক্ষায়। তার আগে নতুন আরও একটি সিনেমার কাজ শুরু করতে চলেছেন ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেতা।

প্রভাসের নতুন এ প্রজেক্টটির নাম ‘সালার’। ভারতের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ২৬ জানুয়ারি থেকে গোদাবরীখানীতে শুরু হতে যাচ্ছে এ ছবির শুটিং। সেখানে টানা শুটিং চলবে তিন সপ্তাহ ধরে। নির্মাণ শেষে সিনেমাটি ভারতজুড়ে পাঁচটি ভাষায় মুক্তি দেয়ার কথা রয়েছে।

এদিকে ওম রাউতের পরিচালনায় ‘আদি পুরুষ’ নামে একটি ছবির কাজ হাতে রয়েছে প্রভাসের হাতে। ৪০০ কোটি টাকা বাজেটের এই ছবিতে বলিউডের নবাব সাইফ আলি খানকেও দেখা যাবে। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করবেন দুই ইন্ডাস্ট্রির দুই মেগাস্টার।

এছাড়া মহানতি নাগ অশ্বিনের পরিচালনায়ও একটি ছবিতে কাজ করবেন প্রভাস। সেখানে তার নায়িকা হিসেবে বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোন থাকবেন বলে গুঞ্জন। আপাতত সবই রয়েছে আলোচনার পর্যায়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host