1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

আল্লামা ইকবালকে রাষ্ট্রীয়ভাবে স্মরণের দাবি জাতীয় বিপ্লবী পরিষদের

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ সময় দর্শন

দক্ষিণ এশিয়ার মুসলমানদের স্বাধীন স্বদেশ ধারণার রূপকার মহান দার্শনিক, কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

রোববার আল্লামা ইকবালের ৮৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান এ দাবি জানান।

এতে বলা হয়, আগামীকাল সোমবার আল্লামা মুহাম্মদ ইকবালের ৮৭তম মৃত্যুবার্ষিকী। ১৮৭৭ সালের ৯ নভেম্বর পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণকারী আল্লামা ইকবাল ১৯৩৮ সালের ২১ এপ্রিল পাঞ্জাব প্রদেশের লাহোরে মৃত্যুবরণ করেন।

তিনি বিংশ শতাব্দীর মুসলিম জাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, ইতিহাসবিদ, দার্শনিক, রাজনীতিবিদ এবং ইসলামি চিন্তাবিদ। তবে তার সবচেয়ে বড় অবদান হলো তিনি উপমহাদেশের স্বাধীন মুসলিম রাষ্ট্র ধারণার রূপকার ছিলেন ।

১৯৩০ সালের ঐতিহাসিক আল্লাহাবাদ ভাষণে তিনি প্রথম পৃথক স্বাধীন মুসলিম রাষ্ট্রের ধারণা প্রস্তাব করেন। এর ভিত্তিতে ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে দক্ষিণ এশিয়ার পূর্বে ও পশ্চিমে দুটি মুসলিম ভূমি স্বাধীনতা লাভ করে যা বর্তমানের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ ও পাকিস্তান রাষ্ট্র হিসেবে বিরাজ করছে।

বাণীতে আরও বলা হয়, বর্তমানে ভারতে নির্যাতন নিপীড়নের শিকার ৪০ কোটি মুসলমানের অবস্থা দেখে আমরা অনুভব করি মুসলমানদের স্বাধীন স্বদেশ থাকা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ আমাদের পূর্বপুরুষেরা আল্লামা ইকবালের দর্শনে উদ্বুদ্ব হয়ে পৃথক স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা না করলে আমরাও ভারতের মুসলমানদের মতো নির্যাতিত হতে পারতাম।

জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান, আল্লামা ইকবালের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে তাকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এজন্য জাতীয় বিপ্লবী পরিষদ কিছু প্রস্তাবনা তুলে ধরেছে। যার মধ্য আছে আল্লামা ইকবালের জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন। জাতীয় পর্যায়ে সেমিনার, সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে আল্লামা ইকবালের জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্যচিত্র ও আলোচনা অনুষ্ঠান সম্প্রচার। তার রচনাবলির বাংলা অনুবাদ প্রকাশনা ও জনপ্রিয়করণ।

এছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আল্লামা ইকবালের মুসলিম জাতীয়তাবাদী দর্শনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরে আল্লামা ইকবালের রচনা ও দর্শন পাঠ্যক্রমে সংযোজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইকবাল স্টাডিজ’ বিভাগ বা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host