1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

আলোকিত সকাল পত্রিকার ৩য় বর্ষপূর্তি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৫০৩ সময় দর্শন
চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১৬ অক্টোবর শুক্রবার সন্ধায় দৈনিক আলোকিত সকাল পত্রিকার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গুনাইগাছা ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলামের সভাপতিত্বে এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার ফরিদপুর প্রতিনিধি আবু সাইদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য প্রদান করেন, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল হামিদ মাস্টার।
বিশেষ অতিথি’র বক্তব্য প্রদান করেন, ফরিদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: গোলাম হোসেন গোলাপ, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন। আমন্ত্রিত অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন- সাপ্তাহিক চাটমোহর বার্তা পত্রিকা সম্পাদক এস. এম. হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময় পত্রিকা সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, পাবনা’র দৈনিক জীবন কথা পত্রিকা সম্পাদক এ. এস. এম. আব্দুল্লাহ্,, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকা সম্পাদক মো: রফিকুল ইসলাম রনি, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ, সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকা সম্পাদক প্রভাষক ইকবাল কবীর রঞ্জু প্রমূখ। বক্তাগণ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান শেখ হাসিনা সরকার প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন সাংবাদিকতার প্রতি গুরুত্ব দিয়েছেন। যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকারের সংবাদমাধ্যম গুলোর প্রসার ঘটেছে।
সাংবাদিকদের উচিৎ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম, নারী নির্যাতন, ধর্ষণ, ঘুষ, দুর্নীতি’র খবর প্রকাশ করতে হবে। দৈনিক আলোকিত সকাল পত্রিকা’র পাবনা স্টাফ রিপোর্টার এস. এ. মারুফ-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আয়োজনের দ্বিতীয় পর্বে সমাজসেবা, জনসেবা, সাংবাদিকতা, শিক্ষকতা, মানবাধিকার শাখায় মোট ১৭ জনকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর অতিথিবৃন্দ কেক কেটে পত্রিকাটির ৩য় বর্ষপূর্তি এবং ৪র্থ বর্ষে পদার্পনের মাহেন্দ্রক্ষণকে উপভোগ করেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host